| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-10-2025 ইং
  • 103607 বার পঠিত
কুষ্টিয়ায় অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ


কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়ন, লক্ষীপুর ও মধুপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

এ সময় তিনি সাধারণ মানুষের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” লিফলেট তুলে দেন এবং জনগণের সঙ্গে কথা বলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অবস্থান তুলে ধরেন।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়—গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির এই ৩১ দফা এখন সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “জনগণই শক্তির উৎস। আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের অধিকার পুনরুদ্ধারে আন্দোলন অব্যাহত থাকবে।”



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম