| বঙ্গাব্দ
ad728
ad728

গাংনীতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-06-2026 ইং
  • 18410 বার পঠিত
গাংনীতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩
ছবির ক্যাপশন: গাংনীতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আলী হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন পুরাতন মটমুড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এবং বাওট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আহতরা হলেন—একই গ্রামের বাবু মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী আরাফাত আলী (২৫), বকুল আলীর ছেলে ও মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বিজয় হোসেন (১৫) এবং জল্লাদ আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী তামিম হোসেন (১৫)।

স্থানীয়রা জানান, কয়েকজন বন্ধু মিলে গ্রামের একটি মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে চারজনই আহত হন। গুরুতর আহত আলী হোসেনকে দ্রুত উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্য তিনজন সামান্য আহত হন। স্থানীয়ভাবেই তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস। তিনি বলেন, “বজ্রপাতে একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

গ্রামের কিশোরদের প্রাণচঞ্চল খেলাধুলার মাঠ মুহূর্তেই পরিণত হয় শোকের পরিবেশে। আলী হোসেনের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম