| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ১৬ পুলিশ সদস্যকে সম্মাননা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-06-2026 ইং
  • 5614 বার পঠিত
কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ১৬ পুলিশ সদস্যকে সম্মাননা
ছবির ক্যাপশন: কুষ্টিয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ১৬ পুলিশ সদস্যকে সম্মাননা

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকালে অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

সভায় পুলিশ সুপার জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও পেশাদার করতে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিগত মাসের কল্যাণ সভায় গৃহীত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যা, করণীয় এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং দায়িত্ব পালনে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মে ২০২৬ মাসে দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে—শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই ও শ্রেষ্ঠ এএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা এবং চৌকস কনস্টেবলসহ মোট ১৬ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া সম্প্রতি কুষ্টিয়া জেলা পুলিশ থেকে অবসর গ্রহণকারী দুইজন পুলিশ সদস্যকে তাঁদের দীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় পুলিশ সুপার তাঁদের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন অপরাধের প্রবণতা, মামলা নিষ্পত্তির অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জনসেবার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও বিআরপিওডব্লিউএ কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মওলা বকস, সংগঠনটির সেক্রেটারি মো. শহিদুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, ডিএসবি, ওসি (এমটি), পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।

সভা শেষে পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মানবিক পুলিশিং নিশ্চিত করতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাঁর এ নির্দেশনায় জেলা পুলিশের সদস্যরা সেবার মান উন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম