| বঙ্গাব্দ
ad728
ad728

জুলাই শহীদ ও আহতদের স্মরণে কুষ্টিয়ায় আলোচনা ও দোয়া মাহফিল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-08-2026 ইং
  • 959 বার পঠিত
জুলাই শহীদ ও আহতদের স্মরণে কুষ্টিয়ায় আলোচনা ও দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: জুলাই শহীদ ও আহতদের স্মরণে কুষ্টিয়ায় আলোচনা ও দোয়া মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি

জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর স্মৃতি, আত্মত্যাগ আর গণআকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ায় জুলাই শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তরুণ শিল্পীদের আবেগঘন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উঠে আসে জুলাইয়ের স্মৃতি ও আত্মত্যাগের কথা।

শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর জামায়াতের কার্যালয়ে কুষ্টিয়া সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো. রুহুল আমীন। শিক্ষাবিদ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ওয়াজেদ বাঙালি এবং কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের রাজী উদ্দিন আহমেদ শাহিন।

এ সময় বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ অন্যরা।

বক্তারা জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসে জুলাইয়ের ঘটনাপ্রবাহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগ-তিতিক্ষা নতুন প্রজন্মকে ন্যায়, মানবিকতা ও দেশপ্রেমের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে একঝাঁক তরুণ শিল্পী জুলাইয়ের স্মৃতি ও আত্মত্যাগকে উপজীব্য করে আবেগঘন সংগীত পরিবেশন করেন। তাঁদের কণ্ঠে প্রতিবাদ, বেদনা ও প্রত্যয়ের সুর পুরো অনুষ্ঠানকে করে তোলে আবেগময় ও প্রাণবন্ত। উপস্থিত দর্শক-শ্রোতারাও গভীর মনোযোগে এসব পরিবেশনা উপভোগ করেন।

পরে জুলাইয়ের শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর জীবন কামনাও করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম