কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া ইসলামিয়া কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মেজবাউর রহমান পিন্টু। তাঁর এই মনোনয়নে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।মেজবাউর রহমান পিন্টুর দীর্ঘদিনের শিক্ষা, সমাজ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে মূল্যায়ন করে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় শিক্ষাবিদরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার মাধ্যমে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সার্বিক শিক্ষা পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মেজবাউর রহমান পিন্টুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মেজবাউর রহমান পিন্টু প্রতিক্রিয়ায় বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমার অঙ্গীকার। সকলের সহযোগিতায় কলেজকে আরও সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |