| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় 'দৈনিক আজকের দর্পণ' পত্রিকার ১১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-09-2025 ইং
  • 179155 বার পঠিত
কুষ্টিয়ায় 'দৈনিক আজকের দর্পণ' পত্রিকার ১১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় 'দৈনিক আজকের দর্পণ' পত্রিকার ১১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় জনপ্রিয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ১১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শহরের ‘দৈনিক কুষ্টিয়া বার্তা’ কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের দর্পণ কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো: রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুমন, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার রিপন হোসেন, দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: লাল্টু, দৈনিক প্রভাষণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাবিবুল্লাহ, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মো: মুনজুরুল ইসলাম, দৈনিক কুষ্টিয়া বার্তার স্টাফ রিপোর্টার সোহেল রানা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পত্রিকা শুধু খবর পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তন ও উন্নয়নের হাতিয়ার। তারা আজকের দর্পণ পত্রিকার ধারাবাহিক অগ্রযাত্রা ও সাফল্যের জন্য শুভকামনা জানান এবং সংবাদপত্রের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

শেষে সবাই মিলে কেক কেটে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম