| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 02-09-2026 ইং
  • 480 বার পঠিত
কুষ্টিয়ায় নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন
ছবির ক্যাপশন: পেশাদারিত্ব, নৈতিকতা ও জনসেবার মানসিকতায় দায়িত্ব পালনের নির্দেশ

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম ও থানার সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণে ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি ভেড়ামারা থানায় পৌঁছান। পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানায় উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের রাত্রীকালীন রোলকলে অংশ নেন এবং তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিংকালে পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে কর্মকর্তা ও সদস্যদের অবহিত করেন। তিনি পেশাদারিত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে জনগণের সেবায় দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন। এছাড়া তিনি হাজতখানা পরিদর্শনসহ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি থানার প্রশাসনিক ও কার্যক্রমগত শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় অফিসার ও ফোর্সদের দায়িত্ব পালনে আরও সচেতন, দক্ষ ও জনমুখী হওয়ার আহ্বান জানানো হয়।

পরবর্তীতে পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল অফিসও পরিদর্শন করেন এবং সেখানে সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম