| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার ডিসি লালনের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি ফেরত চান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 23-09-2025 ইং
  • 165398 বার পঠিত
কুষ্টিয়ার ডিসি লালনের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি ফেরত চান
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার ডিসি লালনের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি ফেরত চান

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আশ্রম থেকে নিয়ে যাওয়া বাউল সম্রাট ফকির লালন শাহের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি ফেরত চেয়ে উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এজন্য তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) এ আবেদন পাঠানো হয়। লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় ১৩৫ বছর আগে কুষ্টিয়ার শিলাইদহের তৎকালীন জমিদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানের একটি খাতা নিয়ে যান কলকাতায়। বর্তমানে খাতাটি শান্তি নিকেতনে সংরক্ষিত আছে। ওই খাতায় লালনের ৩১৪টি গান রয়েছে। যদিও এর একটি অনুলিপি পূর্বে কুষ্টিয়ায় প্রেরণ করা হয়েছিল, মূল পাণ্ডুলিপিটি এখনও শান্তি নিকেতনের অধীনে রয়েছে। প্রতি বছর লালন তিরোধান দিবস ও স্মরণোৎসবে লক্ষাধিক দেশি-বিদেশি ভক্ত, অনুরাগী ও গবেষক ছেঁউড়িয়ার লালন একাডেমিতে সমবেত হন। তাদের পক্ষ থেকেই বারবার দাবি উঠেছে মূল পাণ্ডুলিপি ফেরত আনার জন্য। সম্প্রতি সরকার ১৭ অক্টোবর লালন তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে ঘোষণা করায় এ দিবসের গুরুত্ব আরও বেড়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ১৩৫তম লালন তিরোধান দিবসের প্রস্তুতিমূলক সভায় ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন,“লালন সাঁইয়ের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি ফেরত আনার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি। এজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আশা করছি দ্রুতই কলকাতা থেকে খাতাটি কুষ্টিয়ায় ফেরত আনা সম্ভব হবে। উল্লেখ্য, ফকির লালন শাহ মুখে মুখেই অসংখ্য গান রচনা করতেন। সেগুলো তার শিষ্যরা লিপিবদ্ধ করেন। দুটি খাতায় লেখা হয়েছিল পাঁচ শতাধিক গান। এর মধ্যে একটি খাতা রবীন্দ্রনাথ ঠাকুর সংগ্রহ করে শান্তি নিকেতনে সংরক্ষণ করেছিলেন। লালন ভক্ত, অনুসারী ও গবেষকরা জানান, মূল পাণ্ডুলিপি ফেরত পাওয়া লালন গবেষণার জন্য অপরিহার্য। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনও ফেরত না আসায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত খাতাটি কুষ্টিয়ার লালন একাডেমিতে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম