কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
আসন্ন নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে ও পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ার আয়োজনে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদ-মর্যাদার পুলিশ সদস্যদের জন্য তিন দিনব্যাপী “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স” চলছে। আজ (বুধবার) উক্ত প্রশিক্ষণ কোর্সের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
পরিদর্শনকালে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সততা, নিরপেক্ষতা ও পেশাগত দক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন— “নির্বাচন একটি সংবেদনশীল দায়িত্ব। তাই প্রতিটি সদস্যকে আইন ও বিধান মেনে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় সাফল্য।”
তিনি প্রশিক্ষণার্থীদের বডি-অন ক্যামেরা সঠিকভাবে ব্যবহার, অস্ত্র ব্যবহারের সঠিক কৌশল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদার মনোভাব বজায় রাখার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |