| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবসের ভিড়ে সক্রিয় ছিল চোর ও প্রতারক চক্র ৩ দিনে হারাল ৭৮টি মোবাইল, গ্রেফতার ৯

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-10-2025 ইং
  • 131745 বার পঠিত
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবসের ভিড়ে সক্রিয় ছিল চোর ও প্রতারক চক্র ৩ দিনে হারাল ৭৮টি মোবাইল, গ্রেফতার ৯
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবসের ভিড়ে সক্রিয় ছিল চোর ও প্রতারক চক্র ৩ দিনে হারাল ৭৮টি মোবাইল, গ্রেফতার ৯

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী আখড়াবাড়ির অনুষ্ঠানকে কেন্দ্র করে সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমার ও জাল টাকার ব্যবসায়ী একাধিক চক্র। লাখো দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে এসব চক্রের তৎপরতায় বিপাকে পড়েছেন বহু ভক্ত ও দর্শনার্থী।

থানার তথ্যানুযায়ী, গত তিন দিনে মোবাইল ফোন চুরির ঘটনায় অন্তত ৭৮ জন ভুক্তভোগী কুমারখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়াও জাল টাকার লেনদেন ও প্রতারণার অভিযোগে র‍্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া কয়েকটি মোবাইল ফোন, জাল টাকা ও পকেটমারি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান  বলেন, “তিরোধান দিবসের বিশাল ভিড়কে কেন্দ্র করে কিছু অপরাধচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় কোনো অঘটন ঘটেনি।”

লালন একাডেমি প্রাঙ্গণে তীর্থযাত্রী ও দর্শনার্থীরা জানান, আধ্যাত্মিক অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ভিড়ের মধ্যে পকেটমারি ও ফোন চুরির ঘটনায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ তিরোধান দিবসের অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত, বাউল ও গবেষক অংশ নেন। আখড়াবাড়িতে বাউল গান, সাধুসঙ্গ, আলোচনা ও পূজা-অর্চনায় মুখর ছিল পুরো এলাকা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম