| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-09-2025 ইং
  • 176472 বার পঠিত
কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অংশ হিসেবে কুষ্টিয়ায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন নিয়োগ বোর্ডের সভাপতি ও কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। লিখিত পরীক্ষা শেষে তিনি উপস্থিত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, “কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যাঁরা নিয়োগপ্রাপ্ত হবেন, তাঁরা তাঁদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবেন। তিনি আরও সতর্ক করে বলেন, কোনো প্রার্থী বা তাদের পরিবার যেন প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে। এ ধরনের চক্র সক্রিয় থাকায় সতর্ক থাকার অনুরোধ জানান পুলিশ সুপার।এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দসহ কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম