কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বি.আর.বি. হাসপাতালের সামনে এসে সমাবেশে পরিণত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুল গফুর, কুষ্টিয়া শহর আমীর মোঃ এনামুল হক,
বক্তারা বলেন, “দেশে এখন কার্যত কোনো সংবিধান নেই, দেশ চলছে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে। তাই আগামী নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে।” তারা আরও দাবি জানান, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি বাস্তবায়ন করতে হবে, যাতে জনগণের প্রকৃত মতামত নির্বাচনে প্রতিফলিত হয়।
জামায়াতে ইসলামী সারা দেশে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তাদের পাঁচ দফা দাবিগুলো হলো ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা,৪. সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা,৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিভিন্ন জেলায় প্রায় অভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |