কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কমিটির আহ্বায়ক, ওহিদুল হক মাস্টার–এর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই শোকসভায় নেতাকর্মী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় প্রয়াত নেতাকে স্মরণ করেন।
শোকসভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দৌলতপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহমত আলী।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন—বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা সাধারণ সম্পাদক সাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা সভাপতি মোকতারুল ইসলাম,সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী,সাধারণ সম্পাদক আসাদুল হক,বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কুষ্টিয়া জেলা সভাপতি আবুল কাসেম,ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক পলান বিশ্বাস,ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া জেলা আহ্বায়ক, গীতিকার আজব আলী,বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মেহেরপুর জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম,ট্রেড ইউনিয়ন সংঘ পাবনা জেলা আহ্বায়ক লিটন বিশ্বাস,প্রয়াতের ভাই আতাউর রহমান,জাতীয় ছাত্রদলের সাবেক নেতা ও মহিষকুন্ডি কলেজের সহকারী অধ্যাপক ড. আসাদুজ্জামান লালন,খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ এবং প্রয়াতের বন্ধু এসএসসি ’৯০ ব্যাচের সাইফুল ইসলাম মাস্টার।
বক্তারা ওহিদুল হক মাস্টারের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি আজীবন শোষণমুক্ত সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত সমাজ পরিবর্তনের স্বপ্ন ও প্রত্যাশা তিনি লালন করে গেছেন।
আলোচনায় বক্তারা আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিসমূহ নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে যুদ্ধ, আগ্রাসন ও সহিংসতার পথ বেছে নিচ্ছে। এর প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। দেশের বন্দর ও করিডর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মাধ্যমে জাতীয় স্বার্থবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে বলে তারা মন্তব্য করেন।
বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, প্রয়াত ওহিদুল হক মাস্টারের অসমাপ্ত লড়াই এগিয়ে নিতে শ্রমিক-কৃষক-দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।
শোকসভার শুরুতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ এক মিনিট নীরবতা পালন করা হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |