কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার ২ নভেম্বর ২০২৫ তারিখে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর শুভ উদ্বোধন। জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস, কুষ্টিয়ার যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রতিনিধিগণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। তাঁরা আরও বলেন, মাদকমুক্ত প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের দলগুলো। মাঠে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো স্টেডিয়াম এলাকা।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাসহ ক্রীড়াপ্রেমী জনসাধারণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটি চলবে আগামী কয়েক দিনব্যাপী, যেখানে জেলার বিভিন্ন এলাকার দলগুলো অংশগ্রহণ করবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |