| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার প্রাঙ্গণে চলছে মেলার পূর্ব প্রস্তুতি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 12-09-2025 ইং
  • 180595 বার পঠিত
কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার  প্রাঙ্গণে চলছে মেলার পূর্ব প্রস্তুতি
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার প্রাঙ্গণে চলছে মেলার পূর্ব প্রস্তুতি

কুষ্টিয়া প্রতিনিধি:

উপমহাদেশের আধ্যাত্মিক সাধক ও বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী লালন মেলা। আগামী শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বাংলা পহেলা কার্তিক থেকে শুরু হয়ে মেলা চলবে রবিবার (১৯ অক্টোবর) পর্যন্ত। প্রতি বছর লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজারো দর্শনার্থী, ভক্ত ও গবেষকরা ছুটে আসেন কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এ আখড়াবাড়িতে। ভক্ত-অনুরাগীদের পদচারণায় সরব হয়ে ওঠে পুরো এলাকা।মেলার পূর্ব প্রস্তুতি পরিদর্শন করতে গিয়েছিলেন স্থানীয় সাংবাদিকরা। এর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক জবাবদিহি পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ মুনজুরুল ইসলাম, দৈনিক সরজমিন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস এম মাহমুদুল হক বাদল, দৈনিক সরজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাউকি বিপ্লবসহ আরও অনেকে। আখড়াবাড়ি সূত্রে জানা গেছে, মেলায় লালন সঙ্গীত পরিবেশনের পাশাপাশি আধ্যাত্মিক আলোচনা, লালনের দর্শন নিয়ে গবেষণাধর্মী সভা এবং ভক্তদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা জোরদারসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। প্রসঙ্গত, বাউল সম্রাট লালন শাহের ভাবনা ও দর্শন শুধু কুষ্টিয়াই নয়, গোটা উপমহাদেশে মানবধর্ম ও অসাম্প্রদায়িক চেতনার প্রেরণা জুগিয়ে আসছে যুগ যুগ ধরে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম