| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১২ আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-11-2025 ইং
  • 68531 বার পঠিত
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১২ আসামি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১২ আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর, মিরপুর, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও দৌলতপুর থানা পুলিশ পৃথক অভিযানে পরোয়ানাভুক্তসহ মোট ১২ আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব অভিযানে বিভিন্ন নিয়মিত মামলা, মাদক, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং মারামারির ঘটনার পলাতক আসামিদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী চার থানা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪ জন, মিরপুরে ৩ জন, ইবি থানায় ২ জন এবং দৌলতপুর থানা এলাকায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়া জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতেই এ ধরনের ব্যবস্থা আরও জোরদার করা হবে।

গ্রেপ্তারকৃত ১২ আসামিকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম