| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুরে জামায়াতের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 21-11-2025 ইং
  • 109163 বার পঠিত
মেহেরপুরে জামায়াতের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মেহেরপুরে জামায়াতের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মেহেরপুর সংবাদদাতা: হিরক খান 

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বাদ আসর অনুষ্ঠিত এ পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মসূচি ও দলের অবস্থান তুলে ধরেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব ও বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা। তিনি বলেন, “আগামী নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খানকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করে সংসদে পাঠাতে আমরা বদ্ধপরিকর। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আমরা কাজ করছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাবারুল ইসলাম এবং মেহেরপুর সদর উপজেলা সূরা ও কর্মপরিষদের সদস্য ও কুতুবপুর ইউনিয়নের তদারকি আমীর হাফেজ মোহাম্মদ জামিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ইমদাদুল হক। পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি পারভেজ আহমেদ। পথসভায় কুতুবপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা আসন্ন নির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন ও গণসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম