| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে চেয়ার মার্কায় ভোট দিয়ে ঐক্যের নেতৃত্বকে বিজয়ী করার আহ্বান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-12-2025 ইং
  • 77291 বার পঠিত
কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে চেয়ার মার্কায় ভোট দিয়ে ঐক্যের নেতৃত্বকে বিজয়ী করার আহ্বান
ছবির ক্যাপশন: কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে চেয়ার মার্কায় ভোট দিয়ে ঐক্যের নেতৃত্বকে বিজয়ী করার আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ বাজারের ব্যবসায়ীদের আশা—এই নির্বাচন হবে ঐক্য, উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের প্রতিফলন। সেই প্রত্যাশাকে সামনে রেখে চেয়ার মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাহী সদস্য প্রার্থী সাইফুজ্জামান সুজন।

বেলাল ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী ও বসুন্ধারা হাইজিং পণ্যের পরিবেশক সাইফুজ্জামান সুজন ব্যবসায়ী সমাজে পরিচিত একটি নাম। তিনি বলেন, বড় বাজার কেবল একটি বাণিজ্যকেন্দ্র নয়—এটি হাজারো পরিবারের জীবিকার আশ্রয়। এ বাজারের শৃঙ্খলা, নিরাপত্তা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ নেতৃত্বের বিকল্প নেই।

নির্বাচনে ফাহিম–আরিফ মনোনীত পরিষদকে বিজয়ী করতে ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান জানিয়ে সুজন আরও বলেন, “এই পরিষদের নেতৃত্বে বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ন্যায্যতা ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার বাস্তব পরিকল্পনা রয়েছে। সবাই মিলে চেয়ার মার্কায় ভোট দিলে সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”

বাজারের প্রবীণ ও তরুণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা একটি কর্মক্ষম, জবাবদিহিমূলক ও সমন্বিত পরিষদ চান—যারা ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধান করবে এবং বাজারের সুনাম অক্ষুণ্ন রাখবে। এ লক্ষ্যে সাইফুজ্জামান সুজনের মতো অভিজ্ঞ ও দায়িত্বশীল প্রতিনিধির অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।

নির্বাচন সামনে রেখে বড় বাজারজুড়ে বাড়ছে গণসংযোগ ও আলোচনা। ব্যবসায়ী মহলের প্রত্যাশা—ভোটের দিন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন এবং চেয়ার মার্কায় ভোট দিয়ে ফাহিম–আরিফ মনোনীত পরিষদকে জয়যুক্ত করে কুষ্টিয়া বড় বাজারকে এগিয়ে নেওয়ার নতুন অধ্যায় শুরু করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম