| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবির সাঁড়াশি অভিযান ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক ১

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-02-2026 ইং
  • 233 বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবির সাঁড়াশি অভিযান ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক ১
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবির সাঁড়াশি অভিযান ৪১ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম

সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে আবারও কঠোর অবস্থানের প্রমাণ দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৪১ লক্ষ ৬২ হাজার ৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টায় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/১-এস সংলগ্ন শকুনতলা এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে কলমী শাকের বীজ বাংলাদেশে পাচারের চেষ্টা করা হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাবন্দী মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫১০ কেজি ভারতীয় কলমী শাকের বীজ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৮০ হাজার টাকা।

এরপর ২৬ ফেব্রুয়ারি দুপুরে ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার খারালা ৫নং ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মোঃ তুফান মন্ডল (৩৯) নামের এক ব্যক্তিকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ হাজার ৮০০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মিরপুর থানা-এ হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

একই দিন ভোরে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১৪৯ সংলগ্ন চুলকানি ঘাট এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখানে ভারত থেকে পাচারকালে ২৫০ পিস SALICAL STRONG ক্রিম উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭৭ হাজার ৮০০ টাকা।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

কুষ্টিয়ার সচেতন মহল মনে করছেন, বিজিবির ধারাবাহিক এমন অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও দৃঢ় হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম