কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলা পুলিশসহ বিভিন্ন মহলে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, বিপিএম সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। একই কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
এই মনোনয়নের পর কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।
সততা, দক্ষতা ও জনবান্ধব পুলিশিংয়ের জন্য পরিচিত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন কুষ্টিয়ায় দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। কেন্দ্রীয় কমিটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর পেশাগত সাফল্যের আরেকটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠন এবং জেলা পুলিশের সদস্যরা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |