| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ৪৭ বিজিবির জোড়া অভিযানে ১৮ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় মাদক ও চকলেট বাজি জব্দ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-03-2026 ইং
  • 73 বার পঠিত
কুষ্টিয়ায় ৪৭ বিজিবির জোড়া অভিযানে ১৮ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় মাদক ও চকলেট বাজি জব্দ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ৪৭ বিজিবির জোড়া অভিযানে ১৮ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় মাদক ও চকলেট বাজি জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির দৃঢ় বাস্তবায়নে আবারও সাফল্যের স্বাক্ষর রাখল কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। পৃথক দুইটি বিশেষ অভিযানে প্রায় ১৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং চকলেট বাজি জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ মার্চ ২০২৬ তারিখ বিকেল ৪টা ২০ মিনিটে চরচিলমারী বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মরারপাড়া মাঠে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ৪,৩৭০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৮০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

পরদিন ৫ মার্চ রাত ১টা ৩০ মিনিটে আশ্রায়ন বিওপির টহল দল মুন্সিগঞ্জ মাঠ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় ১,৯২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১০ বোতল Fairdyl Syrup জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।

জব্দকৃত চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে ভারতীয় মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ৪৭ বিজিবি সর্বদা তৎপর ও অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অধিনায়ক। সীমান্ত এলাকার সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এমন ধারাবাহিক অভিযান সীমান্ত অঞ্চলে স্বস্তি ও আস্থার বার্তা ছড়িয়ে দিচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম