| বঙ্গাব্দ
ad728
ad728

শেখ জোয়াদ আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় স্মরণসভা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-05-2026 ইং
  • 33132 বার পঠিত
শেখ জোয়াদ আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় স্মরণসভা
ছবির ক্যাপশন: জাতীয় গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলন জোরদারের আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি:

প্রগতিশীল ও মানবিক সমাজ গঠনে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই—এই প্রত্যয়ে কুষ্টিয়ায় পালিত হবে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জোয়াদ আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বুধবার ৬ মে  বিকেল ৩টায় কুষ্টিয়ার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে উক্ত আলোচনা সভায় যথাসময়ে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে। 

স্মরণসভায় সভাপতিত্ব করবেন স্মরণসভা পালন কমিটি, কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুর রশিদ। এতে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী,শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, স্মরণসভা পালন কমিটি, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি শুধু একজন সাংস্কৃতিক সংগঠকের স্মরণেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি হয়ে উঠেছে একটি সুস্থ, মানবিক ও গণমুখী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার নতুন অঙ্গীকারের মঞ্চ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম