| বঙ্গাব্দ
ad728
ad728

খোকসায় গড়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 02-10-2025 ইং
  • 160195 বার পঠিত
খোকসায় গড়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
ছবির ক্যাপশন: খোকসায় গড়াই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সাজ্জাদ আহম্মেদ, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পৃথক পৃথক নৌকায় প্রতিমা নদীতে আনা হয় এবং ভক্তদের সামনে প্রদর্শনের পর সন্ধ্যা ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে বিসর্জন সম্পন্ন হয়। নদীর পাঁচটি পূজা মণ্ডপ থেকে প্রতিমাগুলো ১০টি ঘাট ঘুরিয়ে বিসর্জন দেওয়া হয়।

এ সময় নদীর দুই তীর মুখরিত হয়ে ওঠে জয়ধ্বনি, ঢাক-ঢোলের তালে। হাজারো পূণ্যার্থী ও দর্শনার্থীর অংশগ্রহণে খোকসার গড়াই নদী উৎসবে পরিণত হয়।

উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী টহল কার্যক্রম চালায়। খোকসা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এবারের দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অঘটনের আশঙ্কা দেখা যায়নি।

নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই পর্দা নামল এবারের শারদীয় দুর্গোৎসবের।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম