| বঙ্গাব্দ
ad728
ad728

ভেড়ামারায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 06-05-2026 ইং
  • 16137 বার পঠিত
ভেড়ামারায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক ৩
ছবির ক্যাপশন: ভেড়ামারায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

ভেড়ামারা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা এবং ২৪ পিচ ট্যাপেন্ডাডোল ট্যাবলেট।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করা হলে তাদের কাছে থাকা ব্যাগ ও পকেট থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক ব্যবসার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছিল। পুলিশের এই সফল অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

ভেড়ামারা থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী এই অভিযানে ভেড়ামারা থানা পুলিশের তৎপরতা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম