কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুরে সুলতানপুর কবরস্থান থেকে মোটর চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার সুলতানপুর কবরস্থানে স্থাপিত একটি মোটর চুরি হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া মোটর উদ্ধারের পাশাপাশি চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কবরস্থানের মতো পবিত্র স্থানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা এ ধরনের অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কবরস্থানসহ ধর্মীয় ও জনসেবামূলক স্থাপনার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |