কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া সদর থানা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও তৃণমূলমুখী করতে এ কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন এ কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘোষিত কমিটিতে মজমপুর ইউনিয়নের মোঃ হাবিবুর রহমান (যাবু)-কে আহ্বায়ক এবং আলামপুর ইউনিয়নের মোঃ রাজিব বিশ্বাস-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বটতৈল ইউনিয়নের মোঃ সালাম প্রখান, গোস্বামী দুর্গাপুরের মোঃ এনামুল হক শিমুল, আলামপুরের মোঃ জয়নাল আবেদিন, মোঃ ওলি হোসেন, মোঃ আনোয়ার মেম্বার ও কাঞ্চনপুরের মোঃ ফিরোজ মেম্বর।
কমিটিতে বিভিন্ন ইউনিয়ন থেকে ত্যাগী, পরীক্ষিত ও শ্রমিকবান্ধব নেতাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোঃ সুজন ইসলাম, মোঃ ফারুক শেখ, মোঃ আমিরুল বাদশা, মোঃ নাসির হোসেন, মোঃ ফারুক আহমেদ, মোঃ রানা, মোঃ সোহেল, মোঃ ফরজ আলী, মোঃ হাবু, মোঃ মজিবর, মোঃ রাশেদ, মোঃ রেজন ইসলাম, ইদ্রিস সরকার, মোঃ শামিম ইসলাম, মোঃ সুজন, মোঃ শিমুল বিশ্বাস, মোঃ খালেকুজ্জামান (জনি), মোঃ মুফা, মোঃ লালন বিশ্বাস, মোঃ আবু সাঈদ ও মোঃ মুরাদসহ আরও অনেকে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং বিএনপির আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি কুষ্টিয়া সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে শ্রমিক দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে নানা কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তারা।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, অভিজ্ঞতা, সততা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে গঠিত এ আহ্বায়ক কমিটি কুষ্টিয়া সদর থানা শ্রমিক দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |