কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
“সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ”— এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়ে মাঠে কাজ করে যাচ্ছেন বারুইপাড়া ইউনিয়নের পরিচিত মুখ, বিএনপির পুনরায় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী হাজী
মোঃ মাসুদুল হক খান (মাসুদ)।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং বারুইপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। স্থানীয় জনগণের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসায় ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এই জননেতা।
তিনি ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমানে তিনি বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
হাজী মোঃ মাসুদুল হক খান (মাসুদ) বলেন, “জনগণের ভোট ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী, জবাবদিহিমূলক ও জনবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলাই আমার লক্ষ্য। নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করব।”
স্থানীয় বাসিন্দাদের মতে, তিনি একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার অবদান প্রশংসিত। ফলে আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী অনেক ভোটার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের কারণে হাজী মোঃ মাসুদুল হক খান (মাসুদ) বারুইপাড়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে বিবেচিত হচ্ছেন।
স্থানীয় জনগণের প্রত্যাশা, উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জনকল্যাণের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলা এই নেতার নেতৃত্বে ভবিষ্যতে বারুইপাড়া ইউনিয়ন আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় জনপদে পরিণত হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |