কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আবারও সফলতার স্বাক্ষর রেখেছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় পরিচালিত এক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
রবিবার (৭ জুন) গভীর রাতে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মো. রিমন (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মো. বুদু মন্ডলের পুত্র।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ও ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক এক বিবৃতিতে বলেন, সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের কার্যকর অভিযানের প্রশংসা করে জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সমাজকে নিরাপদ ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের মতে, সীমান্ত অঞ্চলে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বার্থ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |