| বঙ্গাব্দ
ad728
ad728

জনসেবার অঙ্গীকারে আমবাড়ীয়া ইউনিয়নে গণসংযোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহাম্মদ আলী

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 19-07-2026 ইং
  • 6587 বার পঠিত
জনসেবার অঙ্গীকারে আমবাড়ীয়া ইউনিয়নে গণসংযোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহাম্মদ আলী
ছবির ক্যাপশন: জনসেবার অঙ্গীকারে আমবাড়ীয়া ইউনিয়নে গণসংযোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহাম্মদ আলী

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি-সমর্থিত নেতা আহাম্মদ আলী জনসংযোগ কার্যক্রম জোরদার করেছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তিনি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন এবং দোয়া ও সমর্থন কামনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আহাম্মদ আলী দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলে তাঁর সমর্থকরা দাবি করেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দলীয় আদর্শে অবিচল থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

এর আগে ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির সমর্থনে আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় অংশগ্রহণের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয়দের অনেকে মনে করেন।

সাম্প্রতিক গণসংযোগকালে আহাম্মদ আলী বলেন, "আমবাড়ীয়া ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে চাই। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।"

তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নই হবে তাঁর প্রধান অঙ্গীকার।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আমবাড়ীয়া ইউনিয়নে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম