কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট জেলার সদর উপজেলার কুঠিপাড়া বাঁধ, বড় স্টেশনসহ বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন সদর উপজেলার আমলাপাড়া এলাকার দাউদের ছেলে মো. ইমন (২৫) এবং বড় স্টেশন এলাকার মো. কবীর শেখের ছেলে মো. কালু (৩০)।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মোবাইল কোর্ট মামলা নম্বর: ১৫২৩/২৬ ও ১৫২৪/২৬) পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আকন্দ আদালত পরিচালনা করেন এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তারা জানিয়েছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |