| বঙ্গাব্দ
ad728
ad728

দৌলতপুরে পদ্মার পাড় ধসে নদীতে দুই শিশু, একজন উদ্ধার, অন্যজন নিখোঁজ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 06-08-2026 ইং
  • 357 বার পঠিত
দৌলতপুরে পদ্মার পাড় ধসে নদীতে দুই শিশু, একজন উদ্ধার, অন্যজন নিখোঁজ
ছবির ক্যাপশন: দৌলতপুরে পদ্মার পাড় ধসে নদীতে দুই শিশু, একজন উদ্ধার, অন্যজন নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর তীর ধসে নদীতে পড়ে গেছে দুই শিশু। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপর এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে স্থানীয় বাসিন্দা, স্বজন ও সংশ্লিষ্টদের তৎপরতা অব্যাহত রয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরের পর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা নদীর তীরবর্তী এলাকায় খেলাধুলার সময় হঠাৎ নদীর পাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে দুই শিশু নদীতে তলিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন।

একপর্যায়ে একজন শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে অপর শিশুর কোনো সন্ধান না মেলায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। নিখোঁজ শিশুর স্বজনরা নদীর তীরে অপেক্ষা করছেন এবং উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন স্থানীয়রা।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শিশুর সন্ধান না মেলায় উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

এদিকে পদ্মা নদীর অব্যাহত ভাঙন ও তীর ধসকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম