| বঙ্গাব্দ
ad728
ad728

মিরপুরে বিএনপিকে তৃণমূলে শক্তিশালী করার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-08-2026 ইং
  • 255 বার পঠিত
মিরপুরে বিএনপিকে তৃণমূলে শক্তিশালী করার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের
ছবির ক্যাপশন: জনগণের আস্থা অর্জনে প্রতিটি ইউনিটকে সক্রিয় করার তাগিদ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার সকালে মিরপুর মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে দলের প্রতিটি ইউনিটকে সক্রিয় করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

বিএনপির নেতাকর্মীদের অতীতের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দলের নেতাকর্মীরা যে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, সেই ইতিহাস ভুলে যাওয়ার সুযোগ নেই। তিনি আওয়ামী লীগের প্রতি কোনো ধরনের নমনীয়তার সুযোগ নেই বলেও মন্তব্য করেন। একই সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সভায় সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে ফারজানা শারমিন পুতুল বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা, প্রশিক্ষণ, ভাতা ও পুনর্বাসনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সহায়তার পরিমাণ বাড়িয়ে এক লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে যাচাই-বাছাই করা হচ্ছে। রাজনৈতিক পরিচয় বা বিবেচনার বাইরে প্রকৃত যোগ্য ব্যক্তিদেরই এসব সুবিধার আওতায় আনা হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জেম ভাতাসহ বিভিন্ন সামাজিক কর্মসূচির সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাম্মদ ফরিদা ইয়াসমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার পাশাপাশি জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম