| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুর সদরে অগ্রসর কর্মীদের নিয়ে জামায়াতের শিক্ষা বৈঠক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 17-08-2026 ইং
  • 190 বার পঠিত
মেহেরপুর সদরে অগ্রসর কর্মীদের নিয়ে জামায়াতের শিক্ষা বৈঠক
ছবির ক্যাপশন: মেহেরপুর সদরে অগ্রসর কর্মীদের নিয়ে জামায়াতের শিক্ষা বৈঠক

মেহেরপুর প্রতিনিধি

সাংগঠনিক দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব-উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন ও জেলা যুব বিভাগের সেক্রেটারি জাব্বারুল ইসলাম।

শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম।

বৈঠকে সংগঠনের অগ্রসর কর্মীদের দায়িত্বশীল ভূমিকা, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তা, নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কর্মীদের ব্যক্তিগত চরিত্র গঠন, জ্ঞানার্জন ও মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, একটি সংগঠনের শক্তি কেবল তার সাংগঠনিক বিস্তারে নয়; বরং দায়িত্বশীল ও আদর্শবান কর্মীদের দক্ষতা, সততা এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ডের মধ্যেই তার প্রকৃত ভিত্তি নিহিত। তাই কর্মীদের নিয়মিত শিক্ষা, আত্মশুদ্ধি ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

শিক্ষা বৈঠকে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও অগ্রসর কর্মীরা অংশ নেন। প্রাণবন্ত আলোচনা ও দিকনির্দেশনার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম