| বঙ্গাব্দ
ad728
ad728

ডা. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের অভিনন্দন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-08-2026 ইং
  • 321 বার পঠিত
ডা. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের অভিনন্দন
ছবির ক্যাপশন: ডা. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের অভিনন্দন

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ ডা. আব্দুল মঈন খান বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল খন্দকার।

এক অভিনন্দন বার্তায় সোহেল খন্দকার বলেন, ডা. আব্দুল মঈন খানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী। তাঁর নতুন দায়িত্ব বাংলাদেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধির পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ডা. আব্দুল মঈন খানের মতো অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দিত ও গর্বিত। তাঁর নেতৃত্বে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনকল্যাণমুখী কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা তাঁদের।

অভিনন্দন বার্তায় সোহেল খন্দকার মহান আল্লাহর কাছে ডা. আব্দুল মঈন খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর গৌরবময় ও কর্মময় রাজনৈতিক পথচলা আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছান্তে সোহেল খন্দকারকেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকবাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম