| বঙ্গাব্দ
ad728
ad728

জুনিয়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ও দোয়া চাইলেন আব্দুর রশিদ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-07-2026 ইং
  • 4141 বার পঠিত
জুনিয়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ও দোয়া চাইলেন আব্দুর রশিদ
ছবির ক্যাপশন: জুনিয়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ও দোয়া চাইলেন আব্দুর রশিদ

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার ৬নং জুনিয়াদহ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়িয়ে তুলছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার।

মোঃ আব্দুর রশিদ বলেন, "আমি ৬নং জুনিয়াদহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।"

এদিকে তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃ আব্দুর রশিদের পক্ষে জনমত গঠনে কাজ করছেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁকে যোগ্য নেতৃত্ব হিসেবে দেখছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৬নং জুনিয়াদহ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নানা উদ্যোগে রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা ও আগ্রহও দিন দিন বাড়ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম