কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ ও সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে চরচিলমারী বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ওষুধ ও সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় ১৬ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪ বোতল স্কাফ, ১ হাজার ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট। বিজিবির হিসাবে উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৮ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, অভিযানের সময় উদ্ধারকৃত সামগ্রীর সঙ্গে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় চোরাচালানের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী বিধি অনুযায়ী কুষ্টিয়ার দৌলতপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |