| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 04-09-2025 ইং
  • 192911 বার পঠিত
মেহেরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
ছবির ক্যাপশন: মেহেরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দলকে সংগঠিত করার আহ্বান জানান। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ড. শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে অংশ নেন। কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাপি, মীর ফারুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হক মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম