কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ভিডাব্লিউবি উপকারভোগীদের কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, সমবায় কর্মকর্তা এবং চাপড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। এ সময় চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু ও ইউপি সদস্যবৃন্দ উপকারভোগীদের হাতে কার্ড ও চাউল তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই সহায়তা বিতরণ করা হলো। তারা উপকারভোগীদের কার্ড ও সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |