| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার আলামপুরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১, মোবাইল কোর্টে দণ্ড

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-05-2026 ইং
  • 6355 বার পঠিত
কুষ্টিয়ার আলামপুরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১, মোবাইল কোর্টে দণ্ড
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার আলামপুরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১, মোবাইল কোর্টে দণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উদ্যোগে পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়।

সোমবার (১৮ মে ২০২৬) কুষ্টিয়া সদর থানাধীন আলামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন—মো. জীবন আলী (৩০), পিতা: মো. কালু, সাং: কালিশংকরপুর, থানা: কুষ্টিয়া সদর, জেলা: কুষ্টিয়া।

অভিযান চলাকালে তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে নিষিদ্ধ। উদ্ধারকৃত এসব আলামত জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাহমিদ মোস্তফা হাসান। মামলার নম্বর ১০৩৭/২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

এ অভিযানে পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হিসেবে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম