কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। কল্যাণ সভায় বিগত মাসে গৃহীত প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এসময় আগস্ট ২০২৫ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ নয়জনকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।কল্যাণ সভা শেষে দুপুর ১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন পুলিশ সুপার। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |