| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া কলেজ মোড়ে অবৈধ দোকান বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 02-11-2025 ইং
  • 124887 বার পঠিত
কুষ্টিয়া কলেজ মোড়ে অবৈধ দোকান বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়া কলেজ মোড়ে অবৈধ দোকান বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় অবৈধ দোকান ও দখলবাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পৌরসভা চত্বরে, কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ মোড় কুষ্টিয়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এখানে অবৈধ দোকান ও দখলবাণিজ্যের কারণে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে, শিক্ষার্থী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হলেও  তা আবার পুনঃনির্মাণ করা হচ্ছে। অবৈধভাবে আবার যদি দোকান নির্মাণ করা হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তারা আরও বলেন, কলেজ মোড়সহ শহরের প্রধান প্রধান সড়কে ফুটপাত দখল, অবৈধ স্টল ও দোকানপাট স্থাপন জনজীবনে অস্থিরতা তৈরি করছে। পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাঁরা দ্রুত অভিযান চালিয়ে শহরের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু। নিসচার জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ নেয়, তবে কুষ্টিয়া শহরের সৌন্দর্য ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম