| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-09-2025 ইং
  • 120819 বার পঠিত
কুষ্টিয়ায় সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) কুষ্টিয়া, মোঃ জাহাঙ্গীর আলম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাকে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে উজ্জ্বল সাফল্য কামনা করেন। পাশাপাশি কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, “যার জায়গায় আছে, তার জায়গায় অবশ্যই দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। পুলিশ প্রশাসন একটি সম্মানের জায়গা, এবং আমাদের অবশ্যই এই সম্মানের জায়গা ধরে রাখতে হবে।” তিনি আরও যোগ করেন, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার মাধ্যমে পুলিশ সদস্যরা জনগণের আস্থা অর্জন করতে পারে।

জেলা পুলিশ সুপার তার সেবামূলক সময়কালের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি উপস্থিত সবাইকে স্মরণ করিয়ে দেন এবং নবনিয়ুক্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনে পরামর্শ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই বিদায়ী সহকারী পুলিশ সুপারকে তার অসামান্য সেবা ও কর্তব্যনিষ্ঠার জন্য ধন্যবাদ জানিয়ে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম