| বঙ্গাব্দ
ad728
ad728

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 07-10-2025 ইং
  • 106148 বার পঠিত
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন
ছবির ক্যাপশন: নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ আছর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র কুরআন মুসলমানদের প্রাণ ও প্রেরণার উৎস। কুরআনের অবমাননা বিশ্বের প্রায় দুইশত কোটি মুসলমানের ঈমানি অনুভূতিতে আঘাত হানে। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা যায় না। বক্তারা অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

এসময় বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানে কুরআন অবমাননার মতো ঘটনা ইসলামবিরোধী অপতৎপরতা ছাড়া কিছু নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দুঃসাহস না পায়, সে জন্য কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, মাওলানা কেরামত আলীসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

মানববন্ধনের শেষে দেশব্যাপী সকল মসজিদে এ ঘটনার নিন্দায় বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম