| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার OMR পূরণে অনুশীলন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 24-09-2026 ইং
  • 2779 বার পঠিত
কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার OMR পূরণে অনুশীলন
ছবির ক্যাপশন: পদোন্নতি পরীক্ষার্থীদের দিকনির্দেশনা দিল জেলা পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ সামনে রেখে কুষ্টিয়ায় পরীক্ষার্থীদের জন্য OMR Sheet সঠিক ও নির্ভুলভাবে পূরণের অনুশীলন এবং প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্সে এ অনুশীলন সেশন ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় পদোন্নতি (MCQ) পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ।

প্রধান অতিথি পরীক্ষার্থীদের OMR Sheet যথাযথ নিয়মে পূরণের বিভিন্ন দিক তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে আসন্ন বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সদস্যদের শুভকামনা জানিয়ে মনোযোগ ও সতর্কতার সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুশীলন সেশনে পরীক্ষার্থীদের OMR Sheet পূরণের নিয়ম, প্রয়োজনীয় সতর্কতা এবং পরীক্ষাকেন্দ্রে করণীয় বিভিন্ন বিষয় হাতে-কলমে বোঝানো হয়। পাশাপাশি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, MCQ পরীক্ষায় OMR Sheet পূরণের ক্ষেত্রে সামান্য ভুলও উত্তরপত্র মূল্যায়নে জটিলতা তৈরি করতে পারে। এ কারণে পরীক্ষার্থীদের আগেই বিষয়টি সম্পর্কে বাস্তব অনুশীলনের সুযোগ দিতে এ আয়োজন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ লাইন্স কুষ্টিয়া, আরও-০১, রিজার্ভ অফিস কুষ্টিয়াসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানটি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার প্রস্তুতি, OMR Sheet পূরণে সতর্কতা এবং নিয়ম-কানুন সম্পর্কে বাস্তব ধারণা তৈরিতে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম