| বঙ্গাব্দ
ad728
ad728

খোকসায় নিখোঁজের তিনদিন পর শাহিনের মৃতদেহ উদ্ধার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-10-2025 ইং
  • 145491 বার পঠিত
খোকসায় নিখোঁজের তিনদিন পর শাহিনের মৃতদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: খোকসায় নিখোঁজের তিনদিন পর শাহিনের মৃতদেহ উদ্ধার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: সাজ্জাদ আহম্মেদ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিখোঁজের তিনদিন পর শাহিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে খোকসা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিন ওই এলাকার আছের আলীর ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে এলাকায় হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা বিষয়টি খতিয়ে দেখতে যান। এ সময় নির্মাণাধীন বাড়ির ভেতরে পলিথিনে মোড়ানো একদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয়রা ধারণা করছেন, শাহিনকে হত্যার পর মরদেহ গোপনে সেখানে ফেলে রাখা হয়েছিল।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম