| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের অঙ্গীকার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-11-2025 ইং
  • 118335 বার পঠিত
কুষ্টিয়ায় বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের অঙ্গীকার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের অঙ্গীকার

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বিএনপি নেতা ও ব্যবসায়ী নেতা আখতারুজ্জামান কাজল মাজমাদারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১০ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের কাজল মাজমাদারের দলীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় কুষ্টিয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সাক্ষাৎ শেষে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “দলের মধ্যে সামান্য কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, তবে এই সংকটময় সময়ে আমাদের এক হয়ে দলের জন্য কাজ করতে হবে। আমি ইতোমধ্যে জেলার নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি—সকলের সহযোগিতা পেলে কুষ্টিয়া থেকে ধানের শীষের বিজয় অনিবার্য। তাই সকল ভেদাভেদ ভুলে আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় হবেই।”

এ সময় আখতারুজ্জামান কাজল মাজমাদার বলেন, “আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দলের হাইকম্যান্ডের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করব না। আমাদের লক্ষ্য সম্মিলিত প্রচেষ্টায় দলের লক্ষ্য অর্জন। আমরা বিভেদ চাই না, চাই যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন। দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”

সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও দোয়া কামনার মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘটে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম