| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 15-12-2025 ইং
  • 110377 বার পঠিত
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযানে ০১ জন আসামিসহ ১১ লাখ ১ হাজার ৫১০ টাকা মূল্যের মাদক ও অবৈধ চোরাচালানি মালামাল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৩৮/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল মাঠ এলাকায় নিয়মিত টহলকালে নায়েক মো. মনির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ভারতীয় ৬ কেজি গাঁজাসহ শান্ত ইসলাম (২২) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করে। এ সময় তার কাছ থেকে নগদ ৪১০ টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও নগদ টাকার আনুমানিক সিজার মূল্য ২১ হাজার ৪১০ টাকা। এছাড়া একই দিন দুপুর আনুমানিক ১টায় কুষ্টিয়া জেলার মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিজিডিও-৩০৯ সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ১৯ হাজার ৬০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭৮ হাজার টাকা।

অন্যদিকে, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫২/১২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠ এলাকায় নায়েব সুবেদার মো. আতিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০.৬০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ২ হাজার ১০০ টাকা।

সব মিলিয়ে অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ১১ লাখ ১ হাজার ৫১০ টাকা।

বিজিবি জানায়, আটক আসামিসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা গাংনী থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াও চলমান।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম