| বঙ্গাব্দ
ad728
ad728

মিরপুরে বিএনপি’র কর্মীসভায় অধ্যাপক শহীদুল ইসলাম“ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ শক্তি অবশ্যই কাজে লাগবে”

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-10-2025 ইং
  • 133546 বার পঠিত
মিরপুরে বিএনপি’র কর্মীসভায় অধ্যাপক শহীদুল ইসলাম“ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ শক্তি অবশ্যই কাজে লাগবে”
ছবির ক্যাপশন: মিরপুরে বিএনপি’র কর্মীসভায় অধ্যাপক শহীদুল ইসলাম“ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ শক্তি অবশ্যই কাজে লাগবে”

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার মালিহাদ  বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব শহীদুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা নমিনেশন চাচ্ছে, তাদের অনেকেই বিগত কোনো নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেয়নি। তারপরও সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে আমাকে ভোট দিয়ে তিনবার জাতীয় সংসদে পাঠিয়েছিল। এলাকার রিকশা-ভ্যানওয়ালাসহ সাধারণ জনগণ জানে, কোন আমলে বেশি উন্নয়ন হয়েছে—সবাই বলবে বিএনপি সরকারের সময়েই সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে।”

তিনি আরও বলেন, “এলাকার বিএনপি’র সকল নেতা-কর্মীকে আমি সুসংগঠিত রেখেছি। ধানের শীষকে বিজয়ী করতে এই ঐক্যবদ্ধ শক্তি অবশ্যই কাজে লাগবে।”

আহসান হাবিব লিংকন প্রসঙ্গে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “২০১৮ সালের নির্বাচনের পর বিএনপি’র কোনো নেতা-কর্মীর খবর রাখেননি তিনি। অথচ সেই সময় মিরপুরের হাজার হাজার বিএনপি কর্মীর নামে মামলা হয়েছিল। আমি তখন তাদের পাশে থেকে আইনি ও আর্থিক সহায়তা দিয়েছি, যাতে দল ও নেতাকর্মীরা টিকে থাকতে পারে। ২০০৬ সালের লগি-বৈঠার আন্দোলনের সময় বিএনপি নেতাকর্মীদের পুড়িয়ে মারার ষড়যন্ত্র হয়েছিল, অথচ উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়। দলের দুর্দিনে আমরা পাশে ছিলাম, কিন্তু আহসান হাবিব লিংকন কখনোই দলের পাশে ছিলেন না।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালে আমি মিরপুর-ভেড়ামারায় হাজার হাজার কিলোমিটার রাস্তা পাকা করেছি, বিদ্যুৎ সংযোগ দিয়েছি, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করেছি, ভবন নির্মাণ করেছি। সাগরখালী বাঁধের সমস্যার সমাধান হয়েছে আমার উদ্যোগে। দুটি ফায়ার স্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছিল। এলাকার মানুষ আমাকে উন্নয়নের রূপকার হিসেবে সম্মান দিয়েছে। আগামীতে সুযোগ পেলে এই ধারাবাহিকতা বজায় রাখবো, ইনশাল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূর-এ আল আমীন বুলবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশাদুল হক। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক শিশু বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাড. খাইরুজ্জামান খাইরুল, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রানা, বিএনপি নেতা চানিক মেম্বার ও হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

সভায় নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম