| বঙ্গাব্দ
ad728
ad728

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে খোকসায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-10-2025 ইং
  • 141833 বার পঠিত
দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে খোকসায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে খোকসায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : সাজ্জাদ আহম্মেদ

দূর্যোগ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ার খোকসায় জাতীয় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে ফায়ার সার্ভিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, “দূর্যোগের ঝুঁকি হ্রাসে জনসচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। দূর্যোগ মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।” তাঁরা আরও জানান, “সরকার দূর্যোগকালীন সময় জনগণের পাশে থাকার জন্য সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে।”

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা দূর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম