| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পরিবারের নিকট হস্তান্তর

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-11-2025 ইং
  • 121470 বার পঠিত
কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পরিবারের নিকট হস্তান্তর
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পরিবারের নিকট হস্তান্তর

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সীমান্তের পশ্চিম ধর্মদাহ এলাকায় এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নাগরিককে আটক করে পরিবারের নিকট হস্তান্তর করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ২টা ২০ মিনিটে (১৪২০ ঘটিকায়) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল সীমান্ত পিলার নং ১৪৭/৩-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। আটক ব্যক্তির নাম মোঃ ফিরোজ আহমেদ সাদ্দাম (৩৩), পিতা: মোঃ তোফাজ্জেল শেখ, মাতা: মোছাঃ ফাতেমা খাতুন, গ্রাম: মির্জানগর, পোস্ট: বহলবাড়িয়া, থানা: মিরপুর, জেলা: কুষ্টিয়া।

পরবর্তীতে যাচাই-বাছাই করে জানা যায়, ফিরোজ আহমেদ সাদ্দাম মানসিক ভারসাম্যহীন। মানবিক বিবেচনায় ও তার চিকিৎসার স্বার্থে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি’র নির্দেশনায় তাকে পরিবারের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুচলেকা গ্রহণের মাধ্যমে ফিরোজ আহমেদ সাদ্দামকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনাটি বিজিবির মানবিক ও জনবান্ধব ভূমিকারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম